বিএনপির আপার হাউজে পিআর মেনে নেওয়া উচিত, কিন্তু, কমিশানের দুই নাম্বারিটি মার্ক করে রাখেন।

ইন কেস বিএনপি পিআর আপার হাউজ না করতে চায় , সেইটা তাদের না করার সুযোগ টা কে করে দিয়েছে, এবং সেই সুযোগ করা নিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, সেইটা এখানে মার্ক করে যাচ্ছি।

এইটা আপার হাউজ নিয়ে, জুলাই চার্টারের বক্তব্য

জুলাই চার্টারে স্পষ্ট লেখা আছে যে কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বে জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি, বিএনপির আপার হাউজ পিআর করা উচিত। এর অন্যতম কারন, এইটা করলে তারা এই নির্বাচনী টার্মে কিছুই হারাচ্ছে না কারন তারা আপার হাউজে ৫০টির উপরে আসন পেয়েছে। অর্থাৎ তারা যদি সংবিধান সংস্কার করতে চায় তবে পিআর করলে সেই সংস্কার করতে কোন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছেনা।

কিন্তু, সেইটা শরট টারম চিন্তা। দীর্ঘ মেয়াদি ভাবে ভাবলে দেশের স্বার্থে বিএনপির পিআর মেনে নেওয়া উচিত কারন, এর মাধ্যমে আগামীতে যদি অন্য কোন দল ক্ষমতায় আসে তারা যদি সংবিধান মৌলিক পরিবর্তন করতে চায় তবে, প্রপরশনাল রিপ্রজেন্টেশান তার জন্যে একটি প্রতিবন্ধকতা হবে।

এইটা আমার ব্যক্তিগত অবস্থান ।

কিন্তু বিএনপি যদি দাবী করে, আমাদের ৩১ দফায় পিআরে আসন বণ্টনের প্রতিশ্রুতি ছিল।

সংস্কার কমিশানের পুরো আলাপে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি।

জুলাই চার্টারে আমরা সাক্ষর করেছি, নোট অফ ডিসেন্ট সহ সেখানে বলা আছে , কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বে জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

তাহলে গনভোটেের দ্বিতীয় প্রশ্নে, পিআরের উল্লেখ করে জুলাই চার্টার ও গনভোটকে মুখোমুখি করে সাংবিধানিক সংকট তৈরি করা হয়েছে এর দায় ঐক্যমত কমিশানের।

সেইটা বলা কি ভুল হবে ?

এই ব্লান্ডার কেন করলো ইউনুস সরকার ?

আমি ইতোপুরবে বলেছি এই টার কারন প্রফেসর রিয়াজের মেসিয়া সিনড্রোম। কিন্তু সেইটা ভিন্ন আলোচনা।

সংযুক্তি
জুলাই চার্টারের প্রকাশিত ভারসন।
https://cao.portal.gov.bd/site/files/7715005a-36cc-41f7-b477-9d776b7629e9/%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB

Leave a Reply

Your email address will not be published.